ভাগ্যবানদের মাথায় তিল থাকে? কোন দিকে ইঙ্গিত দেয়? আপনি কি জানেন?
মাথায় তিল থাকলে কি হয়? শরীরের শুভ-অশুভ তিল! আপনি ভবিষ্যত্ কেমন? আপনার শরীরের তিলের অবস্থানই তার ইঙ্গিত দেয়! আসুন জেনে নেই —
মাথায় তিল থাকলে কি হয়? শরীরের শুভ-অশুভ তিল! প্রাচীন শাস্ত্রে তিল তত্ত্বের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ ওই শাস্ত্র অনুযায়ী ব্যক্তির শরীরের কোন অংশে তিল আছে, সেই তিলের আকার,রং ইত্যাদির ওপর ব্যক্তির ভাগ্যের অনেক কিছু নির্ভর করে। নারী বা পুরুষের শরীরের বিভিন্ন অঙ্গে তিলের উপস্থিতি থেকে ভারতবর্ষ-সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভবিষ্যৎ বলার রেওয়াজ বহুকাল আগে থেকে চলে আসছে। সমুদ্র শাস্ত্র মতে মাথায় তিল থাকাকে অদ্ভুত বলে মনে করা হয়। এমন খুব কম ব্যক্তি রয়েছেন যাদের মাথায় তিল থাকে। পাশাপাশি শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তিদের মাথায় তিল থাকে। জেনে নিন মাথায় কোথায় তিল থাকলে কী হয়
মাথার মাঝখানে তিল থাকার অর্থ কি? —
মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক। এরা রসিকও হন বটে। এই স্থানে তিল থাকলে ব্যক্তি ঐশ্বরিক শক্তি লাভ করে। এমন জাতকদের অনেক বন্ধু থাকে। খুব বেশি পারিবারিক সুখ লাভ করেন না তারা। খুব ভালোভাবে বন্ধুত্ব পালন করেন এই জাতকরা। নম্রতার সঙ্গে সকলের সঙ্গে দেখা করেন তারা। যে জাতকদের মাথার উপরে তিল থাকে, তারা অন্যের দুঃখ, কষ্টের পাশে দাঁড়ান।
| নীলা পাথরের গুনাগুন, উপকারিতা জানতে ভিডিও দেখুন |
মাথার ডান দিকে তিল থাকলে কি হয় —
মাথায় তিল থাকলে কি হয়? শরীরের শুভ-অশুভ তিল! সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, কোনও ব্যক্তির মাথার ডান দিকে যদি তিল থাকে তাহলে তা হয় উত্তম রাজনীতিবিদের লক্ষণ। আর সেই তিলের রং যদি হয় সবুজ কিংবা লাল তা হলে সেই ব্যক্তির মন্ত্রিত্ব প্রাপ্তির ও সম্ভাবনা থেকে থাকে। মাথার ডান দিকের তিল ধন ও বুদ্ধির চিহ্ন। যে জাতকদের মাথার ডান দিকে তিল থাকে, তারা অত্যন্ত বুদ্ধিমান হন। জীবনে খুব দ্রুত সাফল্য লাভ করেন এরা। এই জাতকরা সাহসী, চতুর, পরিশ্রমী ও সৎ হয়ে থাকেন। পরিশ্রমের জোরে যে কোনও কাজে সাফল্য লাভ করতে পারেন এই জাতকরা। অর্থ সঞ্চয়ে খুব একটা বিশ্বাসী নন তারা। মনে করেন, জীবন একবার পাওয়া যায়, তাই আনন্দ করে কাটিয়ে দেওয়া উচিত। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সকল ব্যক্তি যদি গরীব পরিবারে জন্ম নিলেও নিজের বিবেক বুদ্ধি ও পরিশ্রম করে আর্থিক উন্নতির সাথে সাথে পরিবারের সকলের জন্য খুশি আনতে সক্ষম হন।
মাথার বাম দিকে তিল থাকলে কি হয় —
মাথার বামদিকে তিল থাকলে সেই ব্যক্তি হন ভ্রমণপ্রিয়। আবার যাদের মাথার বাঁ দিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন। বাঁ দিকের তিল নিরাশাপূর্ণ জীবনের সূচক। যে ব্যক্তির মাথার বাম পাশে তিল থাকে এরকম ব্যক্তিদের জীবনে প্রতিটি জিনিস অর্জন জন্য কঠোর সংগ্রাম করতে হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে এদের সমস্যার সম্মুখিন হতে হয়। সামুদ্রিক শাস্ত্র মতে, মাথার বাঁ দিকে তিল থাকে যে জাতকদের তারা অত্যন্ত শান্ত স্বভাবের হন। বিলাসবহুল জীবনযাপন করেন এই জাতকরা। কৃপণ নন।
মাথার পিছনে দিকে তিল থাকার অর্থ কি? —
ভাগ্যবানদের মাথায় তিল থাকে সামুদ্রিক শাস্ত্র মতে, কোন পুরুষের মাথার পিছনের দিকে যদি তিল থাকে তাহলে তিনি হবেন অর্থবান। এ ছাড়া তার প্রচুর নাম ডাক হবে সমাজে। আর তিনি হবেন স্ত্রী অন্ত প্রাণ। মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালবাসবেন। যে জাতকদের মাথার পিছনে তিল থাকে, তারা অত্যন্ত ভাগ্যবান হন। পারিবারিক সুখ, দাম্পত্য সুখ ও ভূমি সুখ লাভ করেন এমন জাতক। তবে তাদের স্বাস্থ্য ভালো থাকে না। বুদ্ধিমান ও চতুর হন তারা। অন্যদিকে একবার যে কাজ হাতে নেন, তা পুরো করেই ছাড়েন। সুখ-সুবিধায় প্রচুর অর্থ ব্যয় করেন এই জাতকরা।
মাথার নীচের অংশে তিল থাকলে কি হয় —
সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে জাতকদের মাথার নীচের অংশে তিল থাকে, তারা অত্যন্ত আবেগপ্রবণ হন। জীবনে সাফল্য লাভ করেন এমন জাতক। মা-বাবার কাছ থেকে খুব বেশি ভালোবাসা পেয়ে থাকেন তারা। নিজের কথা অত্যন্ত প্রভাবের সঙ্গে ব্যক্ত করতে পারেন এই জাতকরা। বুদ্ধিমানীর কারণে সকলে তাদের দ্বারা আকৃষ্ট হন। উন্মুক্ত মনের মানুষ হন তারা। অন্যের সাহায্যের জন্য তৎপর থাকেন এমন জাতক। প্রথম সাক্ষাতেই সকলকে আকৃষ্ট করে নেন এই জাতকরা।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী, তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন।
আমাদের শরীরের কোথায় কেমন তিল থাকলে কি হয় আরো খবর পড়ুন








