পীতাম্বুরী নীলা পাথরের দাম
পীতাম্বুরী নীলা পাথরের দাম : রত্ন পাথর এর দাম নিয়ে মানুষের মাঝে হাজারো কৌতুহল রয়েছে, প্রায় সময় আমাদের কাছে ফোন করে ক্রেতারা দাম জানতে চান তাহলে চলুন জেনে নেই। অরিজিনাল সিলংকান পীতাম্বুরী নীলা পাথরের দাম ৮০০০ টাকা পার ক্যারেট থেকে শুরু করে ১ লক্ষ টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে, কারন ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে।
পাথরের দাম নির্ভর করে কত ক্যারেট বা কত রতি মধ্যে নিতে চান? ভাল কালার এর উপর ভাল দাম নির্ভর করে। অবশ্যই ভালো দেশের, ভালো কালার, বর্ণ দেখে পাথর কেনার চেষ্টা করবেন। আপনি যখন রত্নপাথর পীতাম্বুরী নীলা পাথর সহ অন্য কোন প্রকারের রত্ন পাথর কেনার চিন্তা করবেন তখন মনে রাখা ভালো যে পাথরের কোন নির্দিষ্ট কোয়ালিটির হিসেব নেই। খনি থেকে পাওয়া বর্তমান মজুদ পাথরের মধ্যে থেকেই ভালো খারাপ কোয়ালিটির হিসেব করা হয়।
পীতাম্বরী নীলম চেনার উপায়? পীতাম্বুরী নীলা পাথরের দাম
নীলা পাথর চেনার বা বোঝার জন্য অভিজ্ঞ চোখ প্রয়োজন। প্রথমত, রত্ন-পাথরের আকৃতি, রং, স্বচ্ছতা ও এর ভিতর সুক্ষ্ণ যেসব অবাঞ্চিত পদার্থ থাকে, তার বিন্যাস দেখে প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। এ ব্যাপারে সঠিক ধারণা পাওয়ার জন্য রত্ন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। তবে রত্ন-পাথর যাচাই করার সব চেয়ে ভাল উপায় হল রত্ন-পাথরের বিচ্ছুরণ (Dispersion) ধর্ম যাচাই করেও রত্ন-পাথর আসল কিংবা নকল তা যাচাই করা সম্ভব।
তাছাড়া রত্ন-পাথরের কাঠিন্যতা (hardness), আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) ইত্যাদি ধর্ম যাচাই করে সহজেই নকল ও আসল রত্ন-পাথর চেনা যায়। তারপরও সহজে চেনার কিছু নিয়ম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সব নিলার চাইতে সিলংকান পীতাম্বরী নীলা পাথর গুলো একটু দামি হয়ে থাকে। যত ভালো দাম হবে তত ভালো নীলা পাথর পাবেন। ভালো পাথর কে চিহ্নিত করার জন্য আপনাকে অবশ্যই একজন রত্ন বিশেষজ্ঞের সহযোগিতা নিতে হবে।
পীতাম্বরী নীলম কে পরতে হয়? পীতাম্বুরী নীলা পাথরের দাম
পিতাম্বরী নীলম কে পরতে পারে? জ্যোতিষ শাস্ত্রের যাদের কুণ্ডলীতে দুর্বল বা অশুভ শনির অবস্থান তাদের জন্য পীতাম্বরী নীলম সুপারিশ করেন। পীতাম্বরী নীলম পরিধান শনির নেতিবাচক প্রভাব থেকে মুক্তি দিতে পারে এবং পরিধানকারীদের সামগ্রিক সত্তাকে উন্নত করতে পারে। জন্মকালে বা শনির গোচরকালে অথবা অশুভ শনির দশা অন্তর্দশার সময়কালে অভিজ্ঞ জ্যোতিষীগত জাতক/জাতিকাকে উত্তম নীলা ধারণের পরামর্শ দেন।
নিলাম পাথর কিভাবে কাজ করে?
নীলম স্টোন এমন লোকেদের সাহায্য করে যারা তাদের রাজনৈতিক আকাঙ্খাকে এগিয়ে নিতে চায়, তারা শিল্পকলা বা রাজনীতিতে ক্যারিয়ার গড়ছে কিনা তা নির্বিশেষে। নীল নীলকান্তমণি তার পরিধানকারীকে উন্নত যোগাযোগ ক্ষমতা এবং তাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেয় এবং সাফল্যের দিকে নিয়ে যায়।
পীতাম্বরী নীলা কোন আঙ্গুলে পরতে হয়?
কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে। অনেককেই দেখা যায় নীলা পাথর তর্জনীতে ধারণ করেন এক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কখনোই মধ্যমা আঙ্গুল ছাড়া অন্য কোন আঙুলে নীলা পাথর ধারণ করবেন না, তবে আলোচনার সাপেক্ষে কনিষ্ঠা আঙুলে ধারণ করতে পারেন।
পীতাম্বরী নীলম পাথর কোন দেশের সেরা?
সিলোনিজ ( শ্রীলঙ্কা ) নীল নীলকান্তমণি: শ্রীলঙ্কা, পূর্বে সিলোন নামে পরিচিত, নীল নীলকান্তমণির একটি উৎকৃষ্ট উৎস। সিলোনিজ নীলম পাথরগুলি তাদের বিস্তৃত রঙের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি নীল, পাশাপাশি কর্নফ্লাওয়ার নীল এবং প্রাণবন্ত রাজকীয় নীল।
স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৪ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।








